এইচএসসির অ্যাসাইনমেন্ট আবার স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবারও স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে অ্যাসাইনমেন্ট স্থগিত করার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে।
লকডাউনের কারণে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।