এইচএসসির চতুর্থ সপ্তাহের ১৪টি অ্যাসাইনমেন্ট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। এসব শিক্ষার্থীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন গ্রিড অগ্রায়নের চিঠিতে বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস্ত পাঠ্যসূচির আলোকে প্রণয়ন করা অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে চতুর্থ সপ্তাহের জন্য গুচ্ছ-১–এর পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, লঘু সংগীত এবং গুচ্ছ-৩–এর রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, উচ্চাঙ্গসংগীত বিষয়ের ১৪টি অ্যাসাইনমেন্ট পাঠানো হলো।

মাউশির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টগুলো জমা ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯–এর সংক্রমণ রোধে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।