এইচএসসির হিসাববিজ্ঞান ২য় পত্রের অ্যাসাইনমেন্ট সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বাসস

চলতি ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের ৯ আগস্টের স্মারক অনুসারে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহে ১৫টি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই সব অ্যাসাইনমেন্টের মধ্যে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, অ্যাসাইমেন্ট নম্বর–২; বিষয়ের নাম হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড-২৫৪। এই বিষয়ে সংশোধন করা অ্যাসাইনমেন্টের অধ্যায় যোগ করা হয়েছে।