এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার রুটিন প্রকাশ
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এসব পরীক্ষা ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ব্যবহারিক, ওরাল ও ক্লিনিক্যাল পরীক্ষা ১২ ফেব্রুয়রি ২০২২ পর্যন্ত চলবে। বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এফসিপিএস পার্ট-১, পার্ট-২ (ফাইনাল), প্রিলিমিনারি পার্ট-২ এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএসের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। ওএসপিই/আইওই/ওরাল, ক্লিনিক্যাল, এফসিপিএস পার্ট-২ (চূড়ান্ত), প্রিলিমিনারি এফসিপিএসের জন্য ব্যবহারিক ও পরীক্ষার জন্য প্রোগ্রাম পার্ট-২, এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএস পরীক্ষা নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে জানানো হবে।
এ ছাড়া পরীক্ষার্থীদের তালিকা এবং এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থানের নাম পরীক্ষার আগের দিন নোটিশ বোর্ড এবং বিসিপিএসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।