এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্ন
দ্বিরুক্ত শব্দ
১১. বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয়–
ক. ধ্বন্যাত্মক দ্বিরুক্ত
খ. অনুকার দ্বিরুক্ত
গ. পদাত্মক দ্বিরুক্ত
ঘ. বাক্যের দ্বিরুক্ত
১২. যুগ্ম রীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে?
ক. হাতে-নাতে খ. ভয়ে ভয়ে
গ. রীতি-নীতি ঘ. চাল-চলন
১৩. কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট রূপকে কী বলে?
ক. পদাত্মক শব্দ খ. শব্দাত্মক পদ
গ. ধ্বন্যাত্মক শব্দ ঘ. কল্পনাত্মক শব্দ
১৪. সংখ্যা কী কাজে লাগে?
ক. পাঠে খ. আহারে
গ. খেলায় ঘ. গণনায়
১৫. সংখ্যা গণনার মূল একক কী?
ক. দশ খ. এক
গ. এক ও শূন্য ঘ. এক থেকে নয় পর্যন্ত
১৬. এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি ধারণা আমরা কিসের সাহায্যে পেতে পারি?
ক. পদাশ্রিত নির্দেশক
খ. অঙ্কবাচক শব্দ
গ. বচন
ঘ. সংখ্যাবাচক শব্দ
১৭. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. চার প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. দুই প্রকার
সঠিক উত্তর
দ্বিরুক্ত শব্দ: ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
*মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা