এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) অধিদপ্তরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীকে বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে সব শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলেছে শিক্ষা অধিদপ্তর।

করোনার কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্বাভাবিক শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ২০২০-২১ শিক্ষাবর্ষের দশম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি। তাদের মূল্যায়ন করা যায়নি। এর বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে এনসিটিবি ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে পুনর্বিন্যাস করেছে। মন্ত্রণালয়ের নির্দেশনা, পুনর্বিন্যাসকৃত পাঠসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে এনসিটিবি কর্তৃক বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনাসহ (রুবিক্সসহ) অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেচনায় নিয়ে অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।

**অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন