এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের আ্যসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, পৌরনীতি ও নাগরিকতা এবং উচ্চতর গণিত বিষয়ের ওপর আ্যসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
মাউশির বলেছে, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণয়ন করা ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ষষ্ঠ সপ্তাহের আ্যসাইনমেন্ট বিতরণ করা হলো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিতরণ করা আ্যসাইনমেন্ট সব শিক্ষার্থীর দেওয়া ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধিসংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়। এতে উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।