এসএসসির পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। গতকাল মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
অ্যাসাইনমেন্ট পাঠানোর চিঠিতে শিক্ষা অধিদপ্তর বলেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। সব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।