কুয়েটে অনলাইনে ফাইনাল পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সাতটি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় টার্মের (পর্ব) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বিভাগগুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

কুয়েটের কর্মকর্তারা জানান, করোনা (কোভিড-১৯) মহামারির ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থাকায় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কুয়েটেও শিক্ষার্থীদের ক্লাসরুমে শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। তবে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছিল। এরই ধারাবাহিকতায় অনলাইনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে বিভিন্ন বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করেন কুয়েট উপাচার্য কাজী সাজ্জাদ হোসেন।