জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স বিশেষ পরীক্ষার ফরম পূরণের সূচি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষায় অনিয়মিত/অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। স্থগিত এ ফরম পূরণ আজ রোববার (২৭ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত।
ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
ফরম পূরণের কাজ করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।