জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতক (অনার্স) তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফল এসএমএসের মাধ্যমে পাওয়া যাচ্ছে। ফলাফল জানতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NUH3 Exam Roll লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও ফল জানা যাবে।

উল্লেখ্য, বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা কোভিড-১৯-এর কারণে গ্রহণ করা সম্ভব হয়নি, তাঁদের ফলাফল স্থগিত করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষা খুব শিগগির গ্রহণের পর তার ফলাফল প্রকাশ করা হবে।