এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১: জীববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১১
১. কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে?
ক. ব্যাকক্রস খ. ক্রসিংওভার
গ. টেস্টক্রস ঘ. অসম্পূর্ণ প্রকটতা
২. দ্বিসংকর ক্রসের মেন্ডেলীয় অনুপাত কোনটি?
ক. ১: ২: ১ খ. ১৩: ৩
গ. ৩: ১ ঘ. ৯: ৩ : ৩ : ১
৩. কোন কারণে ১৩: ৩ অনুপাত হয়?
ক. লিথাল জিন
খ. পরিপূরক জিন
গ. এপিস্ট্যাটিক জিন
ঘ. সেক্স-লিংকড জিন
৪. Aa Bb জিনোটাইপধারী জীব থেকে কয় ধরনের গ্যামেট তৈরি হতে পারে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৫. শুক্রাণুর নিউক্লিয়াসে কতটি ক্রোমোজোম থাকে?
ক. ২টি খ. ২২টি
গ. ২৩টি ঘ. ৪৬টি
৬।. AB রক্তগ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য—
i. A ও B উভয় অ্যান্টিজেন আছে
ii. a ও b উভয় অ্যান্টিবডি নেই
iii. সর্বজনীন গ্রহীতা গ্রুপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আরিফ স্বাভাবিক পুরুষ। সম্প্রতি সে শামীমা নামের একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
৭. উদ্দীপকের আলোকে শামীমার জিনোটাইপ কী হবে?
ক. xcx খ. xcxc
গ. xy ঘ. xx
৮. তাদের প্রথম বংশধরের ছেলে সন্তানগুলো হবে—
i. সকলেই বর্ণান্ধ ii. ৫০% বর্ণান্ধ
iii. ৫০% স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কোন শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়?
ক. Ecology খ. Evolution
গ. Limnology ঘ. Palaeontology
১০. কোনটি লাল-সবুজ বর্ণান্ধের জিন?
ক. লিথাল জিন
খ. পরিপূরক জিন
গ. সেক্স-লিংকড জিন
ঘ. এপিস্ট্যাটিক জিন
সঠিক উত্তর
অধ্যায় ১১: ১. খ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. গ