ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজে ফাইনাল প্রফের নতুন রুটিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। আজ শনিবার ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০–এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১–এর পুরোনো সিলেবাসের লিখিত পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতির ওপর নির্ভর করে এ রুটিন পরিবর্তন করা হতে পারে।
পরীক্ষা কবে
আগামী ৮ আগস্ট থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ১৭ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিটি মেডিকেল কলেজের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা একটায়। এ ছাড়া অবজেক্টিভ স্ট্রাকচারড প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ২১ আগস্ট এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে।