অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়াশোনা: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
১. বর্তমানে বিদেশ থেকে কিসের মাধ্যমে টাকা পাঠানো যায়?
ক. ফ্যাক্স খ. ল্যান্ডফোন
গ. মুঠোফোন ঘ. রেডিও
২. বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেখে কীভাবে আবেদন করা যায়?
ক. অনলাইনে খ. সাদা কাগজে
গ. স্বহস্তে লিখে ঘ. টাইপকৃত ডকুমেন্টে
৩. কিসের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. তথ্য প্রযুক্তি
গ. প্রযুক্তি
ঘ. রেডিও
৪. পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল কিসের মাধ্যমে সহজেই জানতে পারে?
ক. পত্রিকার পাতা খ. মুঠোফোন
গ. রেডিও ঘ. টেলিভিশন
৫. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে কী হচ্ছে?
ক. গতি কমছে খ. কাজের গতি বাড়ছে
গ. গতি বাড়ছে ঘ. কাজের গতি কমছে
৬. অফিসের কর্মীদের ফাঁকি দেওয়া কীভাবে রোধ করা সম্ভব হচ্ছে?
ক. স্বয়ংক্রিয় মনিটরিং করার ফলে
খ. মনিটরিং করার ফলে
গ. মনিটরের সাহায্যে
ঘ. মাউসের সাহায্যে
৭. অনলাইনে চাকরির আবেদন করা যায়—
i. ল্যাপটপ ও মডেমের সাহায্যে
ii. ইন্টারনেটে প্রবেশের মাধ্যমে
iii. আবেদনপত্র লিখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. পৃথিবীর চেহারা বদলে যাচ্ছে কীভাবে?
ক. অর্থনৈতিক উন্নয়নের ফলে
খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ফলে
গ. রাজনৈতিক বিকাশের ফলে
ঘ. ইলেকট্রনিক যন্ত্রপাতির অধিক ব্যবহারে
৯. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে—
i. কাজের পরিমাণ কমে যাচ্ছে
ii. অসংখ্য নতুন কাজের সৃষ্টি হচ্ছে
iii. কর্মসংস্থানের সুযোগ দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে—
i. মানুষ অনেক দক্ষ হয়ে ওঠে
ii. বিপজ্জনক কাজগুলো রোবট দিয়ে করানো যায়
iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. বর্তমানে চাকরির দরখাস্ত করতে কিসের প্রয়োজন হয়?
ক. ইন্টারনেট
খ. ল্যাপটপ
গ. মুঠোফোন
ঘ. ইন্টারনেট ও ল্যাপটপ
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. খ ৬. ক
৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ঘ
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা