দাখিলে অষ্টমের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

প্রথম আলো ফাইল ছবি

২০২১ সালের জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় বাড়িয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ৬ মে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হলেও ৫০ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ১০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের অনলাইন ফরম পূরণের সুযোগ পাচ্ছে। এর আগে ৩১ মের মধ্যে শিক্ষার্থীদের টিটি স্লিপ প্রিন্ট জমা দিত হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় সেই সময় আবার বাড়ানো হলো। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রথম আলো ফাইল ছবি

জানা গেছে, বর্ধিত সময়ে বিলম্ব ফিসহ টিটি স্লিপ প্রিন্ট জমা দেওয়া যাবে ৩ থেকে ৩১ মে পর্যন্ত। ইএসআইএফ পূরণ ও সাবমিট করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আর ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশনের কাগজপত্র জমা দেওয়া যাবে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে মোট ৬৪ টাকা ফি নেওয়া হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেওয়া হবে ৪০ টাকা আর রেডক্রিসেন্ট ফি বাবদ নেওয়া হবে ২৪ টাকা। কোনো শিক্ষার্থী লেট রেজিস্ট্রেশন করলে বিলম্ব ফি হিসেবে নেওয়া হবে ৫০ টাকা।

প্রথম আলো ফাইল ছবি

নির্ধারিত ওয়েবসাইটে ইএসআইএফ পূরণ করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। তবে বোর্ড থেকে দাখিল নবম শ্রেণির পাঠদানের অনুমতিবিহীন মাদ্রাসাগুলো দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে পারবেন না। দাখিল অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের জেডিসি পরীক্ষার বছর সর্বনিম্ন ১১ হতে হবে।

*বিজ্ঞপ্তি দেখুন এখানে