অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ২
৭৪. ডেটাবেইস থেকে সব তথ্য কীভাবে জানা যায়?
i. চোখের রেটিনা স্ক্যান করে
ii. আঙুলের ছাপ দিয়ে
iii. ফিঙ্গার প্রিন্ট দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
৭৫. পোর্ট বেশি থাকে কোনটিতে?
ক. হাব খ. কম্পিউটার
গ. সুইচ ঘ. মডেম
৭৬. সুইচের সবচেয়ে বড় সুবিধা কী?
ক. পোর্ট বেশি থাকা
খ. মূল্য কম হওয়া
গ. তথ্য বা ডেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায়
ঘ. ট্রাফিক জ্যাম কম হওয়া
৭৭. একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোনটি?
ক. হাব খ. ইন্টারনেট
গ. রাউটার ঘ. মডেম
৭৮. রাউটার কী কাজে ব্যবহার করা হয়?
ক. নেটওয়ার্ক তৈরিতে
খ. কথা বলতে
গ. ব্রাউজ করার কাজে
ঘ. গান শুনতে
৭৯. অপটিক্যাল ফাইবার কী?
ক. অত্যন্ত সরু একধরনের কাচের তন্তু
খ. একটি মডেম
গ. রাউটার ঘ. কম্পিউটার
৮০. অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসেবে পাঠানো হয়, তাকে কী বলে?
ক. সাধারণ আলো খ. টর্চের আলো
গ. ভোল্টেজ ঘ. ইনফ্রারেড আলো
৮১. স্যাটেলাইট ওয়্যারলেস সিগন্যালটি আলোতে রূপান্তরিত করে কোনটি?
ক. স্যাটেলাইট খ. অপটিক্যাল ফাইবার
গ. কম্পিউটার ঘ. রিসোর্স
৮২. মডেম কোথায় যুক্ত থাকে?
ক. প্রেরক কম্পিউটারে
খ. প্রাপক কম্পিউটারে
গ. প্রেরক ও প্রাপক উভয় কম্পিউটারে
ঘ. কি-বোর্ডে
৮৩. মডেম অ্যানালগ সিগন্যালকে কোন সিগন্যালে পরিণত করে?
ক. শব্দের সিগন্যাল সবগুলো
খ. আলোর সিগন্যাল
গ. অ্যানালগ
ঘ. ডিজিটাল
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭৪. ঘ ৭৫. গ ৭৬. গ ৭৭. গ ৭৮. ক ৭৯. ক ৮০. ঘ ৮১. খ ৮২. গ ৮৩. ঘ