অষ্টম শ্রেণি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।। বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

৮৪. কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলতে চাইলে অবশ্যই কোনটি প্রয়োজন হবে?

ক. রেডিও খ. ল্যান কার্ড

গ. মুঠোফোন ঘ. টেলিভিশন

৮৫. কাছের দূরত্বে সিগন্যাল পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?

ক. অপটিক্যাল ফাইবার

খ. স্যাটেলাইট

গ. ইন্টারনেট

ঘ. বৈদ্যুতিক তার

৮৬. জিওস্টেশনারি স্যাটেলাইট কত উচ্চতায় রাখতে হয়?

ক. ২০ হাজার কিলোমিটার

খ. ২২ হাজার কিলোমিটার

গ. ৩০ হাজার কিলোমিটার

ঘ. প্রায় ৩৬ হাজার কিলোমিটার

৮৭. স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে কয়টি সমস্যার মুখোমুখি হতে হয়?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. চারটি

৮৮. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?

ক. রাউটিং খ. কম্পিউটিং

গ. ইন্টারকম ঘ. কল কনফারেন্সিং

৮৯. একই সঙ্গে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করতে পারে কোনটি?

ক. টেলিফোন খ. কম্পিউটার

গ. মডেম ঘ. ইন্টারনেট

৯০. মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে?

ক. অ্যানালগ খ. ডিজিটাল

গ. অ্যানালগ ও ডিজিটাল

ঘ. নেগেটিভ

৯১. প্রথম কত সালে জিওস্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়?

ক. ১৯৬৪ খ. ১৯৭৪

গ. ১৯৮৪ ঘ. ১৯৯৪

৯২. SEA–ME–WE–4 কী?

ক. জাহাজের নাম

খ. বাংলাদেশের সাবমেরিন কেব্​লের নাম

গ. বাংলাদেশের জাহাজের নাম

ঘ. যুদ্ধজাহাজের নাম

৯৩. স্যাটেলাইট সিগন্যাল কীভাবে যায়?

ক. শব্দের বেগে খ. তড়িৎ বেগে

গ. বাতাসের বেগে ঘ. আলোর বেগে

৯৪. অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে এক সঙ্গে কতগুলো টেলিফোন কল পাঠানো যায়?

ক. কয়েক লাখ খ. ২ লাখ

গ. ৪ লাখ ঘ. ১০ লাখ

৯৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট–১ কত তারিখে মহাকাশে প্রেরণ করে?

ক. ২০১৮ সালের ১২ মে

খ. ২০১৮ সালের ১২ জুন

গ. ২০১৭ সালের ১২ মে

ঘ. ২০১৭ সালের ১২ জুন

৯৬. স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

ক. ১০ খ. ২৫

গ. ৪৭ ঘ. ৫৭

সঠিক উত্তর

অধ্যায় ২: ৮৪. খ ৮৫. ঘ ৮৬. ঘ ৮৭. খ ৮৮. ক ৮৯. গ ৯০. খ ৯১. ক ৯২. খ ৯৩. ঘ ৯৪. ক ৯৫. ক ৯৬. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা