সপ্তম শ্রেণি: বাংলা ১ম পত্র : বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুলি–মজুর

১৪. ‘তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান’—এখানে ‘তাদেরি’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. কৃষিজীবী খ. বাবু সাবদের

গ. ধনিক শ্রেণি ঘ. শ্রমজীবী

১৫. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৩০৬ খ. ১৩০৭

গ. ১৩০৮ ঘ. ১৩০৯

১৬. ‘এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল’—এখানে দুর্বল কারা?

ক. বাবু সাহেব খ. ছাত্রছাত্রী

গ. আইনজীবী ঘ. শ্রমজীবী

১৭. শ্রমজীবী মানুষের অবদান বেড়েছে কেন?

ক. বিজ্ঞানের অপব্যবহারের ফলে

খ. বিজ্ঞানের জয়যাত্রার ফলে

গ. মোগল সভ্যতার অগ্রসরের ফলে

ঘ. আধুনিক সভ্যতার অগ্রসরের ফলে

১৮. ‘গাইতি’ বলতে কী বোঝায়?

ক. খোন্তা খ. দুমুখো কুড়াল

গ. কুড়াল ঘ. শাবল

১৯. যুগ যুগ ধরে সমাজে কুলি-মজুরেরা বঞ্চিত কেন?

ক. ভালো বাড়ি নেই বলে

খ. ভালো পোশাক নেই বলে

গ. তারা কাজের প্রকৃত মূল্য পায় না বলে

ঘ. মান–সম্মান নেই বলে

২০. মানবসভ্যতা মূলত

ক. যুদ্ধের ফলাফল

খ. কম্পিউটারের অবদান

গ. বিজ্ঞানের অবদান

ঘ. শ্রমজীবী মানুষের শ্রমের ফল

২১. শ্রমজীবী মানুষের পক্ষে কবি কলম ধরেছিলেন কেন?

ক. চিঠি লেখার জন্য

খ. প্রতিবাদ করতে

গ. অন্যায়ের প্রতিবাদ করার জন্য

ঘ. অধিকার রক্ষায়

২২. কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল? এখানে ‘পাই’ কী অর্থে ব্যবহৃত হয়েছে—

ক. টাকার পরিমাণ খ. কোটি

গ. মজুরির স্বল্পতা ঘ. মুদ্রার একক বিশেষ

২৩. কাজী নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতায় কী ব্যক্ত হয়েছে?

ক. নিজস্ব কাহিনি

খ. রূপকথার গল্প

গ. সমাজের বাস্তব দৃশ্য

ঘ. কবির কাল্পনিক কাহিনি

২৪. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কী প্রয়োজন?

ক. ধনদৌলত

খ. টাকাপয়সা

গ. ধনী-দরিদ্রের বৈষম্য দূর

ঘ. শিক্ষা

২৫. কুলি-মজুররা তাদের শ্রমের ন্যায্য মূল্য পেলে পৃথিবী কেমন হবে?

ক. ক্ষতিগ্রস্ত খ. সুন্দর

গ. ধ্বংস ঘ. অসুন্দর

সঠিক উত্তর

কুলি–মজুর: ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. গ ২৫. খ