এইচএসসির প্রস্তুতি–২০২১: বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন
সিরাজউদ্দৌলা
৩৪. ‘শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি।’— এ পথ কোনটি?
ক. দেশ ও কোম্পানির কল্যাণ
খ. ইংরেজদের কল্যাণ
গ. ধনিকশ্রেণির কল্যাণ
ঘ. দেশ ও জনগণের কল্যাণ
৩৫. কে ইংরেজদের বাংলাদেশ বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন?
ক. দিল্লির বাদশাহ
খ. মীরজাফর আলি খাঁ
গ. ঘসেটি বেগম
ঘ. উমিচাঁদ
৩৬. মীরজাফর কাল কেউটে বলেছেন কাকে?
ক. উমিচাঁদকে খ. রায়দুর্লভকে
গ. রাজবল্লভকে ঘ. মোহনলালকে
৩৭. ক্লাইভের মতে, এ যুগের সেরা বিশ্বাসঘাতক কে?
ক. রায়দুর্লভ খ. রাজবল্লভ
গ. উমিচাঁদ ঘ. মিরন
৩৮. ‘অর্থ সম্পদের চেয়ে সততা অধিক মূল্যবান’—সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রে এর বিপরীত বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. লুৎফুন্নেসা খ. ক্লেটন
গ. মিরমর্দান ঘ. উমিচাঁদ
৩৯. ক্লাইভ কীভাবে উমিচাঁদকে ঠকাবার ব্যবস্থা করে?
ক. ভুল বুঝিয়ে
খ. বিশ্বাসঘাতকতা করে
গ. সুচারু কৌশলে
ঘ. লোভ দেখিয়ে
৪০. ‘আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই’— উক্তিটি কে কাকে উদ্দেশ্য করে বলেছে?
ক. উমিচাঁদ, ক্লেটনকে
খ. মানিকচাঁদ, ক্লেটনকে
গ. মানিকচাঁদ, হলওয়েলকে
ঘ. উমিচাঁদ, হলওয়েলকে
৪১. ইংরেজের হয়ে কোম্পানির টাকার জন্যে যুদ্ধ করে কে?
ক. উমিচাঁদ খ. মানিকচাঁদ
গ. রায়দুর্লভ ঘ. ওয়ালি খান
৪২. ‘আমার শেষ যুদ্ধ পলাশিতেই’—উক্তিটি কার?
ক. মোহনলালের
খ. সিরাজউদ্দৌলার
গ. মিরমর্দানের
ঘ. সাঁফ্রের
৪৩. ‘এবার আমি আঘাত হানবই’—উক্তিটি কার?
ক. মিরনের খ. মোহনলালের
গ. মিরজাফরের ঘ. সিরাজউদ্দৌলার
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ৩৪. ঘ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. ঘ ৩৯. গ ৪০. ঘ ৪১.ঘ ৪২. ক ৪৩. গ