অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
মানবধর্ম
১. মানবধর্ম কবিতাটির লেখক কে?
ক. কায়কোবাদ
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. লালন শাহ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২. লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
ক. হিন্দুধর্ম
খ. মুসলিম ধর্ম
গ. মনুষ্যধর্ম
ঘ. সংসার ধর্ম
৩. লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৬২ খ. ১৭৭২
গ. ১৭৮২ ঘ. ১৭৯২
৪. লালন শাহ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?
ক. কবি খ. সাধক
গ. গায়ক ঘ. ফকির
৫. লালনশাহ কোন ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন?
ক. হিন্দু ও মুসলিম
খ. হিন্দু ও বৌদ্ধ
গ. বৌদ্ধ ও মুসলিম
ঘ. মুসলিম ও খ্রিষ্টান
৬. লালনের গান কে প্রথম সংগ্রহ করেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সুকুমার সেন
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
৭. লালন শাহ কতগুলো গান সৃষ্টি করেন?
ক. লক্ষাধিক খ. হাজারাধিক
গ. সহস্রাধিক ঘ. শতাধিক
৮. লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?
ক. প্রকৃতিপ্রেম ও মানবচেতনা
খ. স্বদেশপ্রেম ও মানববাদ
গ. আধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা
ঘ. অন্তর্লোকের রহস্য অনুসন্ধানের স্পৃহা
৯. লালন শাহ কোন ধর্মে বিশ্বাসী?
ক. হিন্দুধর্মে খ. ইসলাম ধর্মে
গ. বৌদ্ধ ধর্মে ঘ. মানবধর্মে
১০. লালন শাহকে ‘মানবতার কবি’ বলা হয় কেন?
ক. প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বলে
খ. সিরাজ সাঁইয়ের শিষ্য হওয়ায়
গ. অনেক গান লিখেছেন বলে
ঘ. মনুষ্যধর্মকে অন্তরে লালন করায়
১১. লালন হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন কীভাবে?
ক. প্রাতিষ্ঠানিক বিদ্যা দ্বারা
খ. চিন্তা ও সাধনায়
গ. আধ্যাত্মভাব ও জ্ঞানে
ঘ. গুরুর সান্নিধ্যে
১২. লালন শাহের মৃত্যুসাল কোনটি?
ক. ১৮৬০ খ. ১৮৭০
গ. ১৮৮০ ঘ. ১৮৯০
১৩. লালন ‘মানবধর্ম’ কবিতায় নিজেকে কতবার প্রশ্ন করেছেন?
ক. ১ বার খ. ২ বার
গ. ৩ বার ঘ. ৪ বার
১৪. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?
ক. সামাজিক পরিচয়
খ. ধর্মীয় পরিচয়
গ. মনুষ্য পরিচয়
ঘ. পেশার পরিচয়
১৫. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর—
i. জাতের বড়াই
ii. কূপের জল
iii. বংশ কৌলিন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
মানবধর্ম: ১. গ ২. গ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. গ ৯. ঘ ১০.ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ