বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন
নাটক: বহিপীর
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জিনিয়া একটি টিয়া পাখি এনে খাঁচায় বন্দী করে রেখে দেয়। সে শখ করে পাখিটির সেবা-যত্ন করে। কয়েক দিন পর তার বাবা পাখিটিকে দেখতে পেয়ে খাঁচা থেকে ছেড়ে দেয়। পাখিটি উড়ে চলে যেতে দেখে তিনি বলে ওঠেন, এত দিনে পাখিটি নতুন জীবন পেল।
২৮. উদ্দীপকের জিনিয়ার বাবার মতো ‘বহিপীর’ নাটকের তাহেরার নতুন জীবনের কথা বলেছিলেন—
ক. হকিকুল্লাহ খ. হাতেম আলি
গ. বহিপীর ঘ. খোদেজা
২৯. উদ্দীপকের মূল বক্তব্যে প্রকাশ পেয়েছে—
i. স্বাধীনতায় জীবনের পূর্ণতা আসে
ii. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
iii. স্বাধীনতা হীনতায় কেউ বাঁচতে চায় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য একটি লোক আরও কত রকমের সমস্যার সম্মুখীন হতে পারে।’ কথাটা কে বলেছে?
ক. হাতেম আলি খ. খোদেজা গ. তাহেরা ঘ. হাশেম
৩১. ‘যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে, সে অত সহজে ভয় পায় না’ কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে?
ক. তাহেরা খ. খোদেজা গ. রাহেলা ঘ. রহিমা
৩২. ‘একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।’ এ উক্তি দ্বারা হাশেম চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?
ক. স্বাধীনতা খ. আত্মবিশ্বাসী
গ. স্বার্থপরতা ঘ. উগ্রতা
৩৩. বিয়ের রাতে তাহেরা কাকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়েছিল?
ক. আপন ভাইয়ের সঙ্গে
খ. নাবালেগ চাচাতো ভাইয়ের সঙ্গে গ. চাচার সঙ্গে
ঘ. মামাতো ভাইয়ের সঙ্গে
৩৪. খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই কোন ভাষার?
ক. হিন্দি ভাষার খ. বহির ভাষার
গ. কথ্য ভাষার ঘ. বাংলা ভাষার
৩৫. ‘আমাকে বিবি সাহেবা ডাকবেন না।’ তাহেরার এ উক্তি দ্বারা প্রকাশ পেয়েছে—
i. বদান্যতা
ii. সমাজ-সংস্কারের প্রতি বিদ্রোহ
iii. নারীর স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
নাটক: বহিপীর: ২৮. গ ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. খ ৩৪. গ ৩৫. ক