এইচএসসির প্রস্তুতি–২০২১: বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ান্নর দিনগুলো

নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও ।

‘রাষ্ট্রভাষা বাংলা চাই’/রাজবন্দীর মুক্তি চাই’

২৫. উদ্দীপকের প্রথম চরণ ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কোন সালটিকে নির্দেশ করে?

ক. ১৯৪৭ খ. ১৯৪৮

গ. ১৯৫১ ঘ. ১৯৫২

২৬. উদ্দীপকের দ্বিতীয় চরণ অনুযায়ী ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় ফুটে উঠেছে—

ক. ​ক্ষোভ খ. ঘৃণা

গ. অনুরাগ ঘ. প্রতিবাদ

২৭. শেখ মুজিবুর রহমান ও তার সহকর্মী রাত কয়টার সময় স্টেশনে এসেছিলেন?

ক. ৯টা খ. ১০টা

গ. ১১টা ঘ. ১২টা

২৮. অনশন ধর্মঘটের কত দিন পরে শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন অসুস্থ হয়ে পড়েছিলেন?

ক. ২ দিন খ. ৩ দিন

গ. ৪ দিন ঘ. ৫ দিন

২৯. অনশনের সময় শেখ মুজিবুর রহমান কয়টা চিঠি লিখেছিলেন?

ক. ২টা খ. ৩টা

গ. ৪টা ঘ. ৫টা

৩০. ২১ ফেব্রুয়ারি কোথায় ভীষণ গোলমাল হয়েছিল?

ক. ঢাকায় খ. চট্টগ্রামে

গ. খুলনায় ঘ. রাজশাহীতে

৩১. ২২ ফেব্রুয়ারিতে ফরিদপুরে কী হয়েছিল?

ক. হরতাল খ. ধর্মঘট

গ. আন্দোলন ঘ. শোভাযাত্রা

৩২. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় বঙ্গবন্ধুর কয় সন্তানের নাম উল্লেখ আছে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৩৩. মানুষ স্বার্থের জন্য কী হয়ে যায়?

ক. অন্ধ খ. বন্ধ

গ. পাপী ঘ. লোভী

৩৪. কারা বাংলা ভাষার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল?

ক. শিক্ষরা খ. পীরেরা

গ. ছাত্ররা ঘ. মাওলানারা

সঠিক উত্তর

বায়ান্নর দিনগুলো: ২৫. ঘ ২৬. ঘ ২৭. গ ২৮. ক ২৯. গ ৩০. ক ৩১. ঘ ৩২. ক ৩৩. ক ৩৪. ঘ