এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৬
৩১. ‘রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ’ উক্তিটি কার?
ক. অধ্যাপক গার্নার খ. ম্যাকাইভার
গ. অ্যারিস্টটল ঘ. আলেকজান্ডার
৩২. রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতা প্রয়োগ করে কে?
ক. জনগণ খ. সংগঠন
গ. কেন্দ্রীয় কর্তৃপক্ষ ঘ. রাষ্ট্রের বিভাগসমূহ
৩৩. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৭
৩৪. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান উৎসের কথা বলেছেন?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৩৫. কোনটি একজন নাগরিকের গুণ?
ক. বিবেক খ. আনুগত্য
গ. কর প্রদান ঘ. ভোটদান
৩৬. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?
ক. রাশিয়া খ. চীন
গ. ভারত ঘ. কানাডা
৩৭. আইনের উৎস কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৩১. ক ৩২. গ ৩৩. ক ৩৪. খ ৩৫. খ ৩৬. ক ৩৭. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
আজ ঐতিহাসিক ৬ দফা দিবস
বাঙালি জাতির মুক্তিসনদ
ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্যে ৬ দফা দাবি তুলে ধরেন।
দফাগুলো হলো:
১. পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান।
২. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে।
৩. সারাদেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য দুই ধরনের মুদ্রা, না হয় বিশেষ
শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা।
৪. সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে।
৫. অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে।
৬. অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া।
গুরুত্ব: ৬ দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকার একে ‘বিচ্ছিন্নতাবাদী কর্মসূচী’ হিসেবে আখ্যায়িত করে। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এই ৬ দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।
৬ দফা কর্মসূচি ঘোষণার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের ১ নম্বর শত্রু বলে চিহ্নিত করে। পাকিস্তান সরকার ৬ দফা গ্রহণ না করে দমন–পীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে।
∎ আবুল হাসান
তথ্য: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম শ্রেণি
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা