এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৬
৪৫. আইনের অনুশাসনের ধারণা কয়টি?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৪৬. অনেকগুলো দ্বীপ নিয়ে নিচের কোন রাষ্ট্র গঠিত?
ক. সুইজারল্যান্ড খ. ব্রুনাই
গ. মালয়েশিয়া ঘ. ইতালি
৪৭. ‘রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহ আইন।’ কার উক্তি?
ক. অধ্যাপক হল্যান্ড
খ. উড্রো উইলসন
গ. অধ্যাপক ফাইনার
ঘ. টি.এইচ. গ্রিন
৪৮. ছোট আয়তনের রাষ্ট্র কোনটি?
ক. দারুস সালাম খ. মালয়েশিয়া
গ. ইন্দোনেশিয়া ঘ. রাশিয়া
৪৯. ‘সেই ব্যক্তিই নাগরিক যে নগররাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।’ উক্তিটি কার?
ক. গেটেল খ. হ্যারল্ড
গ. অ্যারিস্টটল ঘ. ম্যাকাইভার
৫০. আইনের অনুশাসনের ফলে—
i. সরকার যা ইচ্ছে তা করতে পারে না
ii. সবাই ক্ষমতার সদ্ব্যবহার করে
iii. ব্যক্তিস্বাধীনতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৪৫. খ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. ক
৪৯. গ ৫০. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা