বিএসএমএমইউর এমফিল ও ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২১ শিক্ষাবর্ষের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmmu.edu.bd তে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন।

এর আগে একই দিন শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এমফিল, পিএসএম এবং এমপিএইচ ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এ বছর পরীক্ষার্থী ছিলেন মোট ৭ হাজার ১৫০ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে ১ হাজার ৫২৯ জন, সার্জারি অনুষদে ৩ হাজার ২৯৯ জন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৭৫৪ জন, ডেন্টাল অনুষদে ২০৯ জন, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে ৬১৬ জন এবং শিশু অনুষদে ৭৪৩ জন পরীক্ষার্থী ছিলেন।