বিএসএমএমইউর নার্সিং ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ, পরীক্ষার্থী ১১১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএমএমইউ
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষা কাল রোববার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষে এ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এ–সংক্রান্ত নোটিশে জানানো হয়েছে, ১ হাজার ১১৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের পুনঃসংশোধিত এক নোটিশে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষার হলে অনুষ্ঠিত হবে।

এর আগে ২ সেপ্টেম্বর নার্সিং অনুষদের অধীন চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসএমএমইউ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) ফল প্রকাশিত হবে।

মৌখিক পরীক্ষা ২৮ সেপ্টেম্বর সকাল নয়টায় পরীবাগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্র্যাজুয়েট নার্সিং বিভাগে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে আগামী ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd)

মেডিকেল পরীক্ষার তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছে আগামী ১০ অক্টোবর সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, ব্লক-বি, তৃতীয় তলার ২৩০ নম্বর কক্ষ।

*আসন বিন্যাস–সংক্রান্ত নোটিশ দেখতে এখানে ক্লিক করুন