বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ১২-২২ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১২ থেকে ২২ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে অনলাইন জুম বৈঠকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ এতে সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সরিফা সালোয়া ডিনা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ একাডেমিক কাউন্সিলের অন্য সদস্যরা অনলাইন জুম বৈঠকের মাধ্যমে এ সভায় অংশ নেন। পরীক্ষার সময়সূচি অবিলম্বে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার বিকেলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।