এসএসসি পরীক্ষা–২০২১: ভূগোল | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২৪. রাতের আকাশের রুপালি চাঁদ কী?

ক. গ্রহ খ. উপগ্রহ

গ. নক্ষত্র ঘ. উল্কা

২৫. নিজস্ব আলোর অধিকারী জ্যোতিষ্ককে কী বলে?

ক. গ্রহ খ. নক্ষত্র

গ. উল্কা ঘ. ধূমকেতু

২৬. প্রতি সেকেন্ডে আলোর অতিক্রান্ত পথের দূরত্ব কত কিলোমিটার?

ক. ২ লাখ খ. ৩ লাখ

গ. ৬ লাখ ঘ. ৭ লাখ

২৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

ক. ১৯ মিনিট ৮ সেকেন্ড

খ. ৮ মিনিট ১৯ সেকেন্ড

গ. ২০ মনিট ৯ সেকেন্ড

ঘ. ৯ মিনিট ২০ সেকেন্ড

২৮. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?

ক. ১৫ কোটি মাইল

খ. ১৫ কোটি কিলোমিটার

গ. ১৫ লাখ মাইল

ঘ. ১৫ লাখ কিলোমিটার

২৯. আকাশের বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?

ক. গ্রহ খ. নক্ষত্র

গ. ধূমকেতু ঘ. সূর্য

৩০. জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির আবিষ্কৃত ধূমকেতুর নাম কী?

ক. ডায়মন্ড ধূমকেতু

খ. হ্যালির ধূমকেতু

গ. উইলসেন ধূমকেতু

ঘ. পিটার্স ধূমকেতু

৩১. হ্যালির ধূমকেতু খ্রিষ্টপূর্ব কত অব্দ থেকে দেখা যায়?

ক. ২৩০ খ. ২৪০

গ. ২৫০ ঘ. ২৬০

৩২. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

ক. উপগ্রহ খ. নক্ষত্র

গ. ছায়াপথ ঘ. মেটিওর

৩৩. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়?

ক. ৭২ বছর খ. ৮২ বছর

গ. ৭৬ বছর ঘ. ৮৬ বছর

৩৪. সর্বশেষ কবে হ্যালির ধূমকেতু দেখা যায়?

ক. ১৯৭৬ সালে খ. ১৯৮৬ সালে

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৮২ সালে

৩৫. সৌরজগতের কয়টি গ্রহ?

ক. ৭টি খ. ৮টি

গ. ৯টি ঘ. ১০টি

৩৬. পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ কোনটি?

ক. নক্ষত্র খ. চাঁদ

গ. ধূমকেতু ঘ. উল্কা

৩৭. সৌরজগতে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?

ক. বুধ খ. শুক্র

গ. পৃথিবী ঘ. শনি

৩৮. সৌরজগতের যাবতীয় গ্রহ-উপগ্রহের নিয়ন্ত্রক কে?

ক. পৃথিবী খ. সূর্য

গ. বুধ ঘ. শুক্র

৩৯. সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি?

ক. সূর্য খ. বুধ

গ. পৃথিবী ঘ. নক্ষত্র

৪০. বাংলাদেশ গ্রিনিচ থেকে কোথায় অবস্থিত?

ক. ৬০ উত্তরে খ. ৯০ পূর্বে

গ. ৯৫ পশ্চিমে ঘ. ১৮০ দক্ষিণে

৪১. সূর্যের ব্যাস কত?

ক. ৮৪ লাখ ১৩ হাজার কি.মি.

খ. ১৩ লাখ ৮৪ হাজার কি.মি.

গ. ৮৪ লাখ ১৩ হাজার মাইল

ঘ. ১৩ লাখ ৮৪ হাজার মাইল

৪২. সৌরজগতে পৃথিবী, অন্যান্য গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস কী?

ক. সূর্য খ. নীহারিকা

গ. নক্ষত্রমণ্ডলী ঘ. ছায়াপথ

৪৩. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?

ক. ৫.৮ কি.মি.

খ. ৮.৫ কোটি কি.মি.

গ. ৫.৮ কোটি কি.মি.

ঘ. ৮.৫ কোটি মাইল

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. গ ৩৪. খ ৩৫. খ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. ক ৪০. খ ৪১. খ ৪২. ক ৪৩. গ