মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট: ৩ জুনের মধ্যে প্রশ্নমালা পূরণের নির্দেশ মাউশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি

করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বছর পেরিয়েছে। গত বছর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাসে ব্যস্ত রাখার চেষ্টা করেছে সরকার। সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ফলপ্রসূতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছিল সরকার।

অভিভাবকদের সঙ্গে নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলে এসেছে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা
প্রথম আলো ফাইল ছবি

৩ জুনের মধ্যে সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা পূরণ করতে বাকি থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

করোনার কারণে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে দীর্ঘ ৯ মাস পর দেখা দুই সহপাঠীর। ছবিটি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে গত বছরের নভেম্বরে তোলা
ছবি: আনিস মাহমুদ

মাউশির চিঠিতে বলা হয়েছে, ২০২০ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ফলপ্রসূতা যাচাইয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলার ১ হাজার ৯০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রধান শিক্ষক, শিক্ষক এবং তাঁদের সহায়তায় অভিভাবক ও শিক্ষার্থীদের সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা ২০ মের মধ্যে পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু মনোনীত ১ হাজার ৯০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০০টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা পূরণ করেনি। তাদের ৩ জুনের মধ্য সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা পূরণ করে পাঠাতে হবে।