মাধ্যমিকের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল

২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল বুধবার (১৮ আগস্ট) এ–সংক্রান্ত নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।

মাউশি বলেছে, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রেড অনুযায়ী দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণ করা অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীর প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধিসংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

অভিভাবকদের সঙ্গে নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলে এসেছে শিক্ষার্থীরা
প্রথম আলো ফাইল ছবি

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিজ্ঞান; ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা; নবম শ্রেণির বাংলা, শারীরিক শিক্ষা, রসায়নবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ভূগোল ও পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।