মাধ্যমিকের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থী–অভিভাবকদের লাইনে দাঁড়িয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে দেখা যায়
প্রথম আলো ফাইল

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। রোববার (৩০ মে) এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। সরকারের বিধিনিষেধের কারণে এক মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে আবারও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে

গত বছরের মতো এ বছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

করোনার কারণে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে দীর্ঘ ৯ মাস পর দেখা দুই সহপাঠীর। ছবিটি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে গত বছরের নভেম্বরে তোলা
ছবি: আনিস মাহমুদ

গত বছরের মতো মাধ্যমিকের শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহ শুরুর আগেই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে।

অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোনো ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ শিক্ষার্থীদের দেওয়া যাবে না।

অভিভাবকদের সঙ্গে নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলে এসেছে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা
প্রথম আলো ফাইল ছবি

শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে শিক্ষকদের। এ ছাড়া শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করে তা লিপিবিদ্ধ করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করেছে শিক্ষা অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এ ক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে।

* ৫ম অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন