মাধ্যমিকের ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। অ্যাসাইনমেন্ট নির্দেশনায় শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে।
করোনার কারণে গত বছরের মতো চলতি বছরও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অ্যাসাইনমেন্ট চলছে। শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমা দিতে বলা হয়েছে।
করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।
*১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন।