মাস্টার্স প্রথম পর্বের সশরীর পরীক্ষা শুরু ১৯ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস বিশেষ) পরীক্ষা শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। এ পরীক্ষা হবে সশরীর। পরীক্ষা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত দিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন প্রকাশ করে এসব কথা বলেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পরীক্ষার্থীদের কাছে ও কেন্দ্রে সরবরাহ করতে বলা হয়েছে কলেজগুলোকে।