মেডিকেল ভর্তি পরীক্ষার ফল সন্ধ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য শিক্ষা বিভাগ কর্তৃক মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এর ফল প্রকাশসহ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।