২ অক্টোবর থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা সারা দেশে একযোগে আগামী শনিবার (২ অক্টোবর) থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। বেলা ১টা ৩০ মিনিট থেকে প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) এই পরীক্ষা হবে।

সারা দেশে মোট ১ হাজার ৮৫৯টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ফয়জুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।