৫ শতাংশ প্রণোদনাসহ বেসরকারি শিক্ষকদের জুলাইয়ের বেতন ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের ঘোষণার পর মূল বেতনের ৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’সহ (প্রণোদনা) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) দেওয়া হয়েছে
প্রতীকী ছবি

সরকারের ঘোষণার পর মূল বেতনের ৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’সহ (প্রণোদনা) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৮ আগস্ট পর্যন্ত বেতন–ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয় বলে জানিয়েছে মাউশি।

আরও পড়ুন
আরও পড়ুন

জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বেসরকারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মাসে মূল বেতন ও কিছু ভাতা পান। সরকার ঘোষিত বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) সুবিধাও তাঁরা পান।

সম্প্রতি জাতীয় সংসদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জুলাই মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও এ সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

জারি হয় প্রজ্ঞাপন। এর ফলে জুলাই মাস থেকে ৫ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।