ডিজিটাল শিক্ষার সব সুযোগই কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনির হোসেন

১৫ বছর ধরে ই–লার্নিং নিয়ে কাজ করছি। এত দিনের অভিজ্ঞতায় বুঝেছি, দূরশিক্ষণের সুবিধা অনেক। ভালো একজন মেন্টরের কাছ থেকে দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থী মানসম্মত শিক্ষার সুযোগ পাচ্ছে। এখনকার থিমটা হয়ে গেছে, ‘যেকোনো সময়, যেকোনো জায়গায়।’

লকডাউনের সময় আমরা ক্লাস রেকর্ড করে দিয়েছিলাম। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারত। ঢাকায় যানজটে আটকে থাকার সময়টিও শিক্ষার্থীরা কাজে লাগাতে পারে, এসব ক্লাস দেখে। ই–লার্নিংয়ের খরচ অনেক কম। প্রায় সবার সাধ্যের মধ্যেই থাকে।

বাংলাদেশে যে জনসংখ্যা, তাদের অল্প সময়ের মধ্যে দক্ষ করে তুলতে ডিজিটাল শিক্ষার কোনো বিকল্প নেই। ডিজিটাল শিক্ষার সব সুযোগই কাজে লাগাতে হবে।

প্রতিষ্ঠাতা ও সিইও, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ