আসিফুল হক খান ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট’–এর উদ্যোগে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম কলেজে এক আয়োজনের মাধ্যমে এই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে অধ্যাপক মো. ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মানবিক গুণাবলিসম্পন্ন ও আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানান। আসিফুল হক খানে স্মৃতিচারণা করে তাঁর বিভিন্ন মানবিক গুণ তুলে ধরে বক্তব্য দেন কেউ কেউ। অনুষ্ঠানে তাঁর আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান আকবর, আইনজীবী নুরুল ইসলাম, ট্রাস্ট প্রতিনিধি মোহাম্মদ কবির সোহেল ও বৃত্তি উপকমিটির সমন্বয়ক অধ্যাপক শেখ মুহাম্মদ ইউনুস। বিজ্ঞপ্তি।