নেচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে দেশে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইইউ

ছবি: বিজ্ঞপ্তি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন প্ল্যাটফর্ম ‘নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং’–এর আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সাময়িকীতে প্রকাশিত মানসম্মত গবেষণা প্রবন্ধের ওপর ভিত্তি করে এই বিখ্যাত বৈশ্বিক র‍্যাঙ্কিং তৈরি করা হয়। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত গবেষণাকর্মের ওপর ভিত্তি করে এবারের মূল্যায়নটি করা হয়েছে। এটি আন্তর্জাতিক গবেষণা সেক্টরে একটি স্বীকৃত ও স্বাধীন মানদণ্ড হিসেবে বিবেচিত।

এই র‍্যাঙ্কিংয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইউআইইউর অবস্থান দশম। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউআইইউ অষ্টম স্থান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। গবেষণা, উদ্ভাবন ও বৈশ্বিক মানসম্পন্ন উচ্চশিক্ষার ধারাবাহিক অগ্রযাত্রায় নতুন এক মাইলফলক অর্জন করেছে ইউআইইউ।

ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং বিশেষ করে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগের পরিবেশবিজ্ঞান ও ভূবিজ্ঞান নিয়ে কাজ করা গবেষক দলের নিরলস পরিশ্রম এই স্বীকৃতি এনে দিয়েছে। ইউআইইউ প্রতিনিয়ত গবেষণা অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও মানসম্পন্ন প্রকাশনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।