স্কুলে ছুটি আগামীকাল বৃহস্পতিবার থেকে, পবিত্র রমজান বন্ধ সব স্কুল-কলেজ-মাদ্রাসা
পবিত্র রমজান মাসে বন্ধ থাকছে স্কুল-কলেজ ও মাদ্রাসা। মাদ্রাসা ও কলেজ বন্ধ হয়েছে গতকাল থেকে। এবার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধের কথা জানাল সরকার।
আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংশোধিত ছুটি তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাতে সংশোধিত এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এ তালিকা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক সব ধরনের বিদ্যালয়ে রমজানে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) থেকেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে ওই দিন বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।