বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে যোগ দিল বেসরকারি ১৫ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-বিতে ১৫ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে। গত শনিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে বেসিক সাইন্স অ্যান্ড প্যারা ক্লিনিকাল সাইন্স অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-বি কোর্সে নিম্নবর্ণিত সরকারি শিক্ষার্থীগণের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে। অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্রাকটিস, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নামফলক, ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।’

আরও পড়ুন
আরও পড়ুন