কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার আবেদন শেষ ৩০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা যুক্তরাজ্যের রাজপ্রাসাদে বিশেষ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পাশাপাশি লন্ডনে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সপ্তাহব্যাপী যুক্ত থাকার সুযোগ পান
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজন করে ‘দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা’।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিবছর হাজারো তরুণ এ প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতা হয় জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে। ১৪ বছর বয়স পর্যন্ত জুনিয়র ক্যাটাগরি এবং ১৮ বছর পর্যন্ত বয়সীরা সিনিয়র বা জ্যেষ্ঠ ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার জন্য নিবন্ধ, গল্প, কবিতা ও রচনা লিখে তা ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে।

দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা যুক্তরাজ্যের রাজপ্রাসাদে বিশেষ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পাশাপাশি লন্ডনে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সপ্তাহব্যাপী যুক্ত থাকার সুযোগ পান। বিজয়ীদের সনদের সঙ্গে পদকও দেওয়া হয়। এ ছাড়া বিজয়ীরা কুইনস কমনওয়েথ ট্রাস্টের সদস্যও হতে পারেন সহজেই।

গত কয়েক বছরে বাংলাদেশ থেকে কয়েকজন কুইনস কমনওয়েলথ পুরস্কার বিজয়ী হয়েছেন। তাঁদেরই একজন ফারহান ইশরাক। তিনি ২০১৮ সালে এ প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক পেয়েছেন। এ প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই তিনি লেখা প্রস্তুত করে এ পুরস্কার জিতেছেন। ২০১৮ সালের এপ্রিলে এইচএসসি পরীক্ষা শেষ করেই মে মাসে লেখা পাঠান ফারহান।

ইংল্যান্ডের রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজন করে ‘দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা’
ছবি: সংগৃহীত

কারা আবেদন করতে পারবেন

সিনিয়র ক্যাটাগরি: ১ জুলাই ২০০৪ থেকে ৩০ জুন ২০০৯ তারিখের মধ্যে জন্মগ্রহণকারীরা আবেদন করতে পারবেন (১৪–১৮ বছর বয়সীরা)।

জুনিয়র ক্যাটাগরি: ১ জুলাই ২০০৯ অথবা এর পরে জন্মগ্রহণকারীরা আবেদন করতে পারবে (১৪ বছরের কম বয়সীরা)।

আবেদনের লিংক: এই ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে।