ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি কমল, বাড়ল অফিস ছুটি, দেখুন তালিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত) ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। গত শিক্ষাবর্ষের চেয়ে এবার ক্লাস ছুটির দিন কমেছে। তবে বাড়ছে অফিস ছুটি। সমাবর্তন ও ছাত্র সংসদ নির্বাচনের দিন ক্লাস ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সাপ্তাহিক শুক্র ও শনিবার ছুটি বাদ দিয়ে এই তালিকা করা হয়েছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস ছুটি ছিল মোট ৭৫ দিন। এই শিক্ষাবর্ষে অফিস ছুটি ছিল ২৩ দিন।

আরও পড়ুন

তবে এবার ক্লাস ছুটি দিন কমলেও বেড়েছে অফিস ছুটি। তালিকার তথ্যমতে, এবার মোট ৭১ দিন ক্লাস ছুটি আর অফিস ছুটি ২৭ দিন। সে হিসেবে ৪ দিন ক্লাস ছুটি কমার বিপরীতে অফিস ছুটি বাড়ছে ৪ দিন।

আরও পড়ুন