ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, আবেদন শেষ ১৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রথম আলো ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শারীরিক প্রতিবন্ধী সব শিক্ষার্থীর বেতন মওকুফ ও উপবৃত্তি প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এক বছর মেয়াদি এ উপবৃত্তিতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা মাসে ১ হাজার ২০০ টাকা করে পাবেন। আর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পাবেন মাসে ১ হাজার ৫০০ টাকা। নির্বাচিত শিক্ষার্থীরা উপবৃত্তির সঙ্গে বেতনও মওকুফ পাবেন।

আরও পড়ুন

আবেদনকারী শিক্ষার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে অধ্যয়নরত শ্রেণি, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ও রোল নম্বর, মুঠোফোন নম্বর এবং হলের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র নিজ বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট হল প্রভোস্টের মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে রেজিস্ট্রারের অফিস (শিক্ষা–৫) শাখা বরাবর পাঠাতে হবে।

আরও পড়ুন