বাংলাদেশে আইসিএস কমিটিতে দুই নিউরো চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনক কান্তি বড়ুয়া ও সৌমিত্র সরকার

সার্জারি চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস (আইসিএস)। সম্প্রতি সংগঠনটি বাংলাদেশে কমিটি দিয়েছে। এতে বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নিউরোসার্জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কনক কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সৌমিত্র সরকার।

সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই দুই চিকিৎসককে নির্বাচন করা হয়। এই আয়োজনে যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে আসেন ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনসের সিইও ম্যাক্স ডাউনহাম। তিনি ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনসের বাংলাদেশ অংশের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশের কমিটি অনুমোদন করেন। সারা দেশ থেকে আগত শতাধিক চিকিৎসক ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাংসদ আফম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম ও অধ্যাপক মো. সানাওয়ার হোসেন।