জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ২০২৩ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী শিক্ষার্থীরা ৯ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশেষ বিষয়সমূহ: অ্যাকাউন্টিং এবং তথ্য সিস্টেম, ব্যবস্থাপনা অধ্যয়ন (এইচআরএম এবং এমআইএস), অর্থ ও ব্যাংকিং, মার্কেটিং।
আবেদন যেভাবে
২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। ৯ মে’র (প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা) মধ্যে আবেদনপত্র সংগ্রহ এবং ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের অফিসে বা - এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মিলবে।
আবেদন ফি: ১৫০০ টাকা।
ভর্তি পরীক্ষা: ১২ মে, ২০২৩ (শুক্রবার), বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ক্লাস শুরু: ৭ জুলাই, ২০২৩
ক্লাসের সময়: শুক্র এবং শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে (সকাল ৮টা থেকে রাত ৯টা)।