আইএসইউর আইটি ক্লাবের আয়োজনে সেমিনার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা, ১৮ ডিসেম্বরছবি: বিজ্ঞপ্তি

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইটি ক্লাবের আয়োজনে রোববার মহাখালী ক্যাম্পাসে এ সেমিনার হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রামিং হিরোর প্রতিষ্ঠাতা এবং সিইও ঝংকার মাহবুব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এইচ টি এম কাদের নেওয়াজ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবন্ধক (রেজিস্ট্রার) মোহাম্মদ লুৎফর রহমান ।

এইচ টি এম কাদের নেওয়াজ বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে, শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে চলার কোনো বিকল্প নেই। এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হয় বলে তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের নেলসন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি তরুণ ঝংকার মাহবুব বলেন, শিক্ষা জীবনেই ক্যারিয়ারের মূল সিদ্ধান্ত নিতে হবে। বাস্তবতা ভিন্ন এবং কঠিন। স্বপ্নকে চেষ্টায় রূপান্তর করতে হবে। এ জন্য কৌশল নির্ধারণ জরুরী। কাজ করতে গিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে এক সময় পরিপক্কতা আসে।

সেমিনারে আইএসইউর সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আইটি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।