সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়

বিভিন্ন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‍নির্ধারিত ছকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ছকে বিষয়, ওই বিষয়ে সহযোগী অধ্যাপকের সৃষ্ট পদের সংখ্যা, সহযোগী অধ্যাপক পদে কর্মরত শিক্ষকদের সংখ্যা ও শূন্য পদের সংখ্যা লিপিবদ্ধ করে পাঠাতে হবে। ২৫ জুনের মধ্যে [email protected] ই–মেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে সরকারি কলেজগুলো অধ্যক্ষদের।