ইংরেজি ভাষা শিক্ষায় মাস্টার্সে ভর্তির সুযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইংরেজি ভাষা শিক্ষায় ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)’ কোর্সের পূর্ণকালীন প্রফেশনাল মাস্টার্সে এক বছরের তিনটি একাডেমিক টার্মে শিক্ষার্থী/শিক্ষক ভর্তিতে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা ২৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান/পাস) ডিগ্রিধারী অথবা ইংরেজিতে মাস্টার্সধারী শিক্ষক/শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

  • বিদেশ থেকে সমমানের ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের ডিগ্রি বা গ্রেড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত হতে হবে।

  • এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে ন্যূনতম সিজিপিএ–২.৫ বা দ্বিতীয় বিভাগ অথবা বিএ (সম্মান/পাস) মাস্টার্স থাকতে হবে।

  • ইংরেজিতে ৪ বছর মেয়াদি অনার্স (সম্মান) ডিগ্রি থাকতে হবে, ৩ বছরের অনার্স (সম্মান) ডিগ্রি থাকলে সঙ্গে ১ বছর মেয়াদি মাস্টার্স থাকতে হবে।

  • ইংরেজিতে বিএ (পাস) ২ বছর মেয়াদি ডিগ্রির সঙ্গে ২ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

  • ৪ বছর মেয়াদি অনার্সের সঙ্গে যেকোনো বিষয়ে ১ বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।

  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ডিপ্লোমায় ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ–৩ অথবা আইইএলটিএসে ৬.৫/সিবিটিতে ২১৩ অথবা টোফেলে (আইবিটি) ৮০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

  • লিখিত পরীক্ষায় ৭৫ নম্বর, ভাইভায় ২৫ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

ভর্তি ও পরীক্ষাবিষয়ক তারিখ

পরীক্ষার তারিখ ও সময়: ৩১ জুলাই, দুপুর ১২টা।
ভর্তি পরীক্ষার স্থান: আধুনিক ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মৌখিক পরীক্ষা: আগামী ৩ আগস্ট, দুপুর ১২টা।
চূড়ান্ত ফল প্রকাশ: ৮ আগস্ট, দুপুর ১২টা।
ক্লাস শুরু কবে: আগামী ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় ক্লাস শুরু হবে ভাষা শিক্ষার এই কোর্সের।

ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য পেতে ক্লিক করতে বা ০১৩০৫৫৫৮৪৩৪/০১৮৪৩৩৯৫৮৯১/০১৫৩৭২৭৮৬৬৪ নম্বরে ফোন করতে অথবা যোগাযোগ করতে পারবেন ১২৫ (ক) নম্বর কক্ষ, নিচতলা, আধুনিক ভাষা ইনস্টিটিউট অফিস, কলা ও মানবিকবিদ্যা অফিসে।