সপ্তাহে এক দিন হোম অফিস জাতীয় বিশ্ববিদ্যালয়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়

মধ্যপ্রাচ্যের ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রভাবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে এক দিনের হোম অফিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার (২০ এপ্রিল ২০২৬) এক অফিস আদেশে এ–সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হোম অফিসের আদেশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেজেও দেওয়া হয়োছে।

আরও পড়ুন

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসের সময়সূচি নিম্নরূপে নির্ধারণ করা হলো:

ক. রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার—সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
খ. মঙ্গলবার—ওয়ার্ক ফ্রম হোম
গ. শুক্র ও শনিবার—সাপ্তাহিক ছুটি।

জরুরি পরিষেবাগুলো পরিবর্তিত অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এ আদেশে আরও বলা হয়, ভাইস চ্যান্সেলর দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, তথ্য ও সেবা দপ্তর, তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তর, মেডিক্যাল সার্ভিসেস দপ্তর, প্রকৌশল দপ্তর ও কলেজ পরিদর্শন দপ্তর সীমিত আকারে মঙ্গলবার খোলা থাকবে। পরিবহন দপ্তর প্রয়োজন অনুযায়ী পরিবহনের ব্যবস্থা করবে।

আরও পড়ুন